খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বারুইপুরে শব্দ বাজি বাজেয়াপ্ত।

  • ফ্যাক্ট ফাইল | Oct 30, 2020

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর ঃ কালীপুজোর অনেক আগেই বারুইপুর থানার পুলিশ বাজি উদ্ধারে বড় সাফল্য পেল। বারুইপুর জেলা পুলিশ সুপার কামনাশিশ সেন ইতিমধ্যেই জোর দিয়েছিলেন এই নিষিদ্ধ বাজি উদ্ধারে। সেই মতই বারুইপুর থানার আই সি নির্দেশে পুলিশ চম্পাহাটি হারালে হানা দিয়ে উদ্ধার করল এক লক্ষ বাইশ হাজার ৫০০ নিষিদ্ধ শব্দ বাজি।

নিজস্ব চিত্র

 

গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যবসায়ীকে। ধৃতদের নাম ফকির সরদার, সুপর্ণ নস্কর, খোকন সরদার। ধৃতদের শুক্রবার বারইপুর আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, এই উদ্ধার হওয়া বাজির মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান জারি থাকবে।