সোনারপুরে বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শারীরিক হেনস্থার অভিযোগ।
- ফ্যাক্ট ফাইল | May 31, 2026
সোনারপুরে বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শারীরিক হেনস্থার অভিযোগ।
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারএর বাড়িতে যাওয়ার পথে তাঁর উপর হামলার অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, মূল রাস্তা থেকে নেমে দলীয় কর্মীর মোটরবাইকে চেপে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় বিক্ষোভকারীদের একাংশ তাঁর বাইক ঘিরে ধরে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে চড়-ঘুষি মারা হয় এবং বাইক ভাঙচুর করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্রিকেট হেলমেট পরে এগোতে দেখা যায় অভিষেককে। অভিযোগ, তাঁর দিকে ডিম ও জুতো ছোড়া হয়। পরনের সাদা শার্টের বোতামও ছিঁড়ে যায়। বিক্ষোভকারীদের তরফে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয় বলে জানা গিয়েছে।

নিজস্ব চিত্র
অভিষেকের সোনারপুর সফরের আগেই বিভিন্ন এলাকায় কালো পতাকা ও ডিম হাতে নিয়ে বিক্ষোভের প্রস্তুতি দেখা গিয়েছিল। অভিযোগের তির উঠেছে বিজেপি সমর্থকদের দিকে। যদিও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
