আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভা, উপস্থিত জেলা সভাপতি ও আসানসোল মেয়র
- ফ্যাক্ট ফাইল | May 31, 2026
আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভা, উপস্থিত জেলা সভাপতি ও আসানসোল মেয়র
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-:- গতকাল সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের -এর উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলের কোর্ট মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর ১২টা নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায়, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক হরেরাম সিং -সহ জেলার একাধিক নেতা-কর্মী।

প্রতিবাদ সভা থেকে নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভে অংশ নেন এবং দলের শীর্ষ নেতৃত্বের উপর হামলার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন।
এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কোর্ট মোড় এলাকায় নিরাপত্তারও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে।
