লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে সিআইডির তল্লাশি, তদন্তে নতুন মোড়

  • ফ্যাক্ট ফাইল | Jun 18, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে সিআইডির তদন্তে নতুন মোড়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া তথা তাঁর বোন অদিতি গায়েনের বাড়িতে পৌঁছয় সিআইডির একটি বিশেষ দল। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ডিজে-র একটি মন্তব্য এবং সেই সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই এই তদন্ত শুরু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে প্রায় ১০ থেকে ১২ জন সিআইডি আধিকারিক বাড়িতে যান। তাঁরা মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পোস্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন। তদন্তকারীদের দাবি, কিছু পোস্ট শুট ও আপলোড করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। সেই কারণেই সাইবার ট্র্যাকিং ও ডিজিটাল তথ্য সংগ্রহে জোর দিয়েছে সিআইডি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও গ্রেফতারের খবর মেলেনি।

 

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের একাংশের দাবি, সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি বাড়ানো হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইন মেনেই তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

এই ঘটনায় আগামী দিনে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।