লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


শোভন দেবের আবেদন খারিজ, বিরোধী দলনেতা পদে বহাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

  • ফ্যাক্ট ফাইল | Jun 18, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - বিধানসভার বিরোধী দলনেতা নিয়োগকে কেন্দ্র করে চলা আইনি জটিলতায় বড় সিদ্ধান্ত দিল কলকাতা হাইকোর্ট। শোভন দেব চট্টোপাধ্যায়ের দায়ের করা আবেদন খারিজ করে বিচারপতি কৃষ্ণা রায়ের সিঙ্গেল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়ার সিদ্ধান্তে আদালত কোনও হস্তক্ষেপ করছে না।

 

গত দু’দিন ধরে এই মামলায় টানা সওয়াল-জবাব চলে আদালতে। আবেদনকারী পক্ষের দাবি ছিল, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে বিধানসভার নির্দিষ্ট নিয়ম ও সাংবিধানিক প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবীরা জানান, সমস্ত সাংবিধানিক বিধি মেনেই তাঁকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রায় জানান, এই মুহূর্তে আদালত হস্তক্ষেপ করার মতো কোনও প্রাথমিক কারণ খুঁজে পাচ্ছে না। ফলে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই আপাতত নিজের দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন।

 

হাইকোর্টের এই নির্দেশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবিরের একাংশ এই রায়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় বলে দাবি করেছে। অন্যদিকে আবেদনকারী পক্ষ জানিয়েছে, তারা পরবর্তী আইনি পদক্ষেপের পথ খোলা রাখছে।