লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মেসি-কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

  • ফ্যাক্ট ফাইল | Jun 18, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - মেসি ইভেন্ট ঘিরে বিতর্কের তদন্তে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একাধিকবার নোটিশ পাঠানোর পর বৃহস্পতিবার সকালে তিনি থানায় পৌঁছন বলে পুলিশ সূত্রে খবর।

 

সূত্রের খবর, কলকাতায় আয়োজিত তথাকথিত “মেসি ইভেন্ট” ঘিরে টিকিট কালোবাজারি, বিশৃঙ্খলা ও নিরাপত্তা গাফিলতির অভিযোগে তদন্ত চালাচ্ছে বিধাননগর কমিশনারেট। এই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসের নামে এফআইআর দায়ের হয়। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করা হলেও আগে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

 

বৃহস্পতিবার সকালে থানায় পৌঁছে প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মূলত ইভেন্ট পরিচালনা, ভিআইপি প্রবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং টিকিট বণ্টন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। যদিও থানায় ঢোকার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান।

 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। বিরোধীদের দাবি, গোটা ঘটনায় বড়সড় অনিয়ম হয়েছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই প্রাক্তন মন্ত্রীকে নিশানা করা হচ্ছে।