লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মন্দারমণি সমুদ্র সৈকতে বিশ্ব যোগা দিবস পালন, উদ্যোগে কোস্টাল থানার পুলিশ

  • শরীর স্বাস্থ্য | Jun 18, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক -পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি সমুদ্র তটে বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করল মন্দারমণি কোস্টাল থানা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ প্রশাসনের আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার, ডিফেন্স কর্মী সহ বহু মানুষ।

 

শনিবার ভোর থেকেই মন্দারমণি সমুদ্র সৈকতে যোগাভ্যাসকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়। সমুদ্রের মনোরম পরিবেশে স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরে একযোগে যোগব্যায়াম করেন উপস্থিত অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন, মানসিক শান্তি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে সুস্থ ও সচেতন জীবনধারা গড়ে তুলতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যোগব্যায়ামের প্রতি আগ্রহ বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন আয়োজকরা।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিকরা জানান, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর। তাই কর্মব্যস্ত জীবনের মধ্যেও সকলকে প্রতিদিন কিছুটা সময় যোগচর্চার জন্য বের করে নেওয়ার আহ্বান জানানো হয়।

 

 

 

সমুদ্র তটে একসঙ্গে যোগাভ্যাসের এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিশ্ব যোগা দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।