লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গ্রেপ্তার তৃণমূল নেতা উদয়ন গুহ, ফুলবাগানের বাড়ি থেকে আটক প্রাক্তন মন্ত্রী

  • ফ্যাক্ট ফাইল | Jun 17, 2026

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হল তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। কলকাতার ফুলবাগান এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে কোচবিহার জেলা পুলিশের বিশেষ দল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক একাধিক অভিযোগ ও পুরনো মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, মন্ত্রী থাকাকালীন সময়ে প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং বিভিন্ন এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্তে গতি আনে পুলিশ।

 

 

 

সূত্রের খবর, বুধবার রাতেই কলকাতার ফুলবাগান এলাকার বাড়িতে পৌঁছয় কোচবিহার পুলিশের একটি বিশেষ টিম। প্রথমে বাড়ির বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে বাড়িতে ঢুকে উদয়ন গুহকে আটক করা হয়। যদিও গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

 

অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের আশঙ্কা টের পেয়ে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সে করে পরিবার-সহ এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন তিনি। তবে পুলিশের নজর এড়াতে পারেননি। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে দাবি তদন্তকারী আধিকারিকদের।

 

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনাকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে দাবি করা হয়েছে। দলের একাংশের বক্তব্য, বিরোধীদের চাপে ফেলে রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা দাবি করেছে, “আইন আইনের পথেই চলেছে” এবং দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহার-সহ একাধিক জায়গায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আদালতে তোলার আগে উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

তবে পুরো ঘটনায় এখনও পর্যন্ত সরকারি ভাবে বিস্তারিত বিবৃতি দেয়নি পুলিশ প্রশাসন। তদন্তের স্বার্থে একাধিক তথ্য গোপন রাখা হয়েছে বলেই সূত্রের খবর।