লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


কাউন্সিলরদের নিয়ে আসানসোলে জরুরি বৈঠক ডাকলেন মেয়র বিধান উপাধ্যায়

  • পৌর বার্তা | Jun 16, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক সমস্যার সমাধান নিয়ে জরুরি বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায়। মঙ্গলবার কল্যাণপুর হাউজিং এলাকার শুভম ম্যারেজ হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসেমুল হক, বিভিন্ন এমএমআইসি, বোরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

 

বৈঠকে মূলত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কাউন্সিলরদের কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, “মানুষের পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর দিতেই এই বৈঠক ডাকা হয়েছে। কাউন্সিলরদের কাছে জানতে চাওয়া হয়েছে, কাজ করতে কী ধরনের সমস্যা বা বাধার মুখে পড়তে হচ্ছে।

 

 

 

 

তিনি আরও জানান, আসানসোল পৌর নিগমের অধীনে থাকা ১০টি বোরো কার্যালয়ে বর্তমানে একাধিক প্রশাসনিক ও পরিকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। সেই বিষয়গুলি দ্রুত সমাধানের জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে।

 

বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের অনেকেই অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা বজায় রাখতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পানীয় জল, রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা ও আলো সংক্রান্ত একাধিক সমস্যা নিয়েও আলোচনা হয়।

 

মেয়র জানান, মানুষের স্বার্থে পুর প্রশাসন আরও সক্রিয়ভাবে কাজ করবে এবং দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বৈঠকের শেষে সমস্ত কাউন্সিলরদের এলাকাভিত্তিক সমস্যা ও উন্নয়নের খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।