লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আপ্তসহায়কের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশি তল্লাশি, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

  • ফ্যাক্ট ফাইল | Jun 13, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাসভবনে পুলিশি তল্লাশি ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শালবনী থানার পুলিশ তাঁর ঘনিষ্ঠ আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে ওই বাড়িতে পৌঁছয়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলার সূত্র ধরেই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালানো হয়। যদিও কোন মামলার প্রেক্ষিতে এই অভিযান, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি প্রশাসন। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

 

এদিন পুলিশ আধিকারিকরা কালীঘাটের বাড়িতে পৌঁছে কিছু সময় ধরে খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। যদিও সুমিত রায়কে সেখানে পাওয়া গিয়েছে কি না, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

 

ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,“তল্লাশির কারণ পুলিশই ভালো বলতে পারবে। ওঁরা যা জানতে চেয়েছেন, আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি।

 

এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। তাঁদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন তদন্তে নতুন তথ্য সামনে আসতেই চাপ বাড়ছে শাসকদলের নেতাদের উপর। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধী নেতাদের নাম জড়ানোর চেষ্টা চলছে।

 

 

 

যদিও পুরো ঘটনায় এখনও পর্যন্ত শালবনী থানার তরফে আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। ফলে সুমিত রায়কে ঘিরে তদন্ত ঠিক কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনাকে ঘিরে আগামী দিনে আরও বড় বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে।