লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


তৃণমূলের অন্দরের বরফ কি তবে গলতে শুরু করেছে

  • ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-তৃণমূলের অন্দরের বরফ কি তবে গলতে শুরু করেছে? গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনও “দলটা শেষ হয়ে যাচ্ছে”, কখনও “অভিষেক না আমি, দিদিকে বেছে নিতে হবে”— এমন মন্তব্যে কার্যত প্রকাশ্যে আসে তৃণমূলের অন্দরের চাপানউতোর।

 

কিন্তু রাজনৈতিক নাটকের মোড় ঘুরল শুক্রবার। কালীঘাটে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। বরং তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে আমাকে চারটে কটু কথা বলার। উনি আমাকে বড় করেছেন।” এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই সুর নরম করেন কল্যাণও। তাঁর স্পষ্ট বার্তা— “অভিষেক আমার সন্তানসম।

 

 

 

শুধু তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যদি অভিষেক নিজের ভুল বুঝতে পারেন এবং সকলকে সম্মান দিয়ে চলেন, তাহলে তাঁকে “বুকে জড়িয়ে” কাজ করতেও প্রস্তুত তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্য নিছক সৌজন্য নয়, বরং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রশমনের ইঙ্গিতও বটে।

 

গত কয়েকদিনে তৃণমূলে একের পর এক বিক্ষোভ, সাংসদ-বিধায়কদের অসন্তোষ এবং দলত্যাগের আবহে কল্যাণের ক্ষোভ প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে তিনি যখন অভিযোগ করেন, “অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে”, তখন তা রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের জন্ম দেয়।

 

তবে শুক্রবারের নরম সুরে আপাতত স্বস্তিতে তৃণমূল শিবির। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ‘সমঝোতা’ সাময়িক নাকি দীর্ঘস্থায়ী— সেটাই এখন দেখার। কারণ ক্ষোভের আগুন পুরো নিভেছে, নাকি শুধু ছাই চাপা পড়েছে, তার উত্তর দেবে আগামী দিনের রাজনীতি।