এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে কাঁচা ডিমের ‘থেরাপি
- ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - নন্দীগ্রামে ফের রাজনৈতিক উত্তেজনা। কয়েকদিন আগেই একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা শামসুল ইসলাম। তাঁর বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট, বিরোধীদের মারধর এবং বোমাবাজির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই নন্দীগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
আজ সেই শামসুল ইসলামকে হাফ প্যান্ট পরিয়ে বাজার এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় উপস্থিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে “চোর চোর” স্লোগান দিতে থাকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযুক্ত নেতাকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
