লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


তৃণমূলে ভাঙনের জল্পনা, সাংবাদিক সম্মেলনে মুখ খুলবেন সুজন চক্রবর্তী

  • ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দিল্লিতে ক্রমশ বাড়ছে তৃণমূল -এর অস্বস্তি। রাজ্যসভায় পরপর ইস্তফার আবহ কাটতে না কাটতেই এবার লোকসভাতেও বড় ভাঙনের জল্পনা ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতেই সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে মুখ খুলতে চলেছেন সুজন চক্রবর্তী।

 

রাজনৈতিক সূত্রের দাবি, তৃণমূলের ২০ জন ‘বেসুরো’ সাংসদ সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে সংসদীয় নিয়ম মেনে লোকসভায় একটি পৃথক ব্লক গঠনের আবেদন জানানো হয়েছে বলেও খবর।

 

 

 

বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে স্বাক্ষর রয়েছে সায়নী ঘোষ , শতাব্দী রায় এবংঅরূপ চক্রবর্তী -র মতো একাধিক পরিচিত সাংসদের নামও।

 

দিল্লির রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই তৃণমূলের সাংগঠনিক সংকট এখন প্রকাশ্যে চলে এসেছে। বিরোধীদের কটাক্ষ, “দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল।

 

এদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৬৫০ কোটি টাকা বিজ্ঞাপনে খরচের প্রসঙ্গ উল্লেখ করায় তা নিয়েও নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দলীয় অন্দরের অসন্তোষ এবং এই বিপুল খরচ— দুই মিলিয়ে চাপ বাড়ছে শাসকদলের উপর।

 

এই আবহেই সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী কী মন্তব্য করেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।