লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলে জেলা শাসক দফতর ঘেরাও ভীম আর্মির, ৭ দিনের আলটিমেটাম

  • ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের অভিযোগ তুলে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভীম আর্মি। সংগঠনের কর্মী-সমর্থকেরা আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান।

 

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শাসক কার্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে ভীম আর্মির প্রতিনিধিরা জেলা শাসকের উদ্দেশ্যে একটি লিখিত স্মারকলিপিও জমা দেন।

 

নিজস্ব চিত্র

এই বিষয়ে সুশীল রুইদাস জানান, এর আগেও জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে পশ্চিম বর্ধমান জেলায় সংখ্যালঘু খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর হওয়া অত্যাচার এবং এসসি-এসটি সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা বন্ধ করা হয়। কিন্তু অভিযোগ, প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

 

তিনি আরও বলেন, “আজ আমরা আবার জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়ে দিলাম, আগামী সাত দিনের মধ্যে যদি এই সমস্ত অত্যাচার বন্ধ না হয়, তাহলে ভীম আর্মি বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

 

ভীম আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও তফসিলি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপের দাবিও জানানো হয়।

 

যদিও এই অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।