লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিজেপি কর্মী নিগ্রহের অভিযোগের মাঝেই বিপাকে প্রাক্তন তৃণমূল নেতা রোহিত ননিয়া, পেট্রোল পাম্প ও অফিস খালি করার নোটিশ ECL-এর

  • ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজনৈতিক উত্তেজনার আবহে ফের চর্চায় প্রাক্তন তৃণমূল নেতা রোহিত ননিয়া। Asansol-এর কুলটি বিধানসভা এলাকার ধেমোমেন কোলিয়ারি সংলগ্ন শিবমন্দির এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তার মধ্যেই নতুন করে অস্বস্তি বাড়ল রোহিত ননিয়ার।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ধেমোমেন এলাকায় কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থককে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় সরাসরি আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ননিয়া, তাঁর পিতা তথা প্রাক্তন কাউন্সিলর রোহিত ননিয়া-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

 

নিজস্ব চিত্র

 

এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর নাগাদ সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জানা যায়, ধেমোমেন বাসস্ট্যান্ড সংলগ্ন জিটি রোডের পাশে রোহিত ননিয়ার একটি কার্যালয় এবং তার পাশেই থাকা একটি পেট্রোল পাম্পে নোটিশ পাঠিয়েছে Eastern Coalfields Limited (ECL) কর্তৃপক্ষ।

 

সূত্রের খবর, নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে উক্ত জমি ECL-এর অধীনস্থ। সেই কারণে সাত দিনের মধ্যে পেট্রোল পাম্প ও অফিস খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

 

এই ঘটনাকে কেন্দ্র করে ধেমোমেন এলাকায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই জমি নিয়ে বিতর্ক ছিল। যদিও রোহিত ননিয়া বা তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।