লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মোদির ১২ বছর পূর্তিতে সীতারামপুর হনুমান মন্দিরে ৫৫১ হনুমান চালিশা পাঠ, দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজো

  • জেলার চালচিত্র | Jun 10, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা ১২ বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা গেল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার সীতারামপুর হনুমান মন্দিরেও অনুষ্ঠিত হল বিশেষ পুজো ও ৫৫১ হনুমান চালিশা পাঠের আয়োজন।

বুধবার সকালে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর Amit Tulsian-এর নেতৃত্বে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মন্দিরে হনুমানজির আরাধনা, পূজার্চনা এবং সমবেতভাবে ৫৫১ বার হনুমান চালিশা পাঠ করা হয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের উন্নতির কামনায়।

নিজস্ব চিত্র

 

কাউন্সিলর অমিত তুলসিয়ান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ গত ১২ বছরে উন্নয়নের নতুন দিশা দেখেছে। তাঁর কথায়,“দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা ১২ বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। এটি অত্যন্ত গর্বের বিষয়। দেশের অগ্রগতি ও সাধারণ মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আমরা আজ সীতারামপুর হনুমান মন্দিরে বিশেষ পুজো ও হনুমান চালিশা পাঠের আয়োজন করেছি।”

এই উপলক্ষে মন্দিরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। মন্দির চত্বরে ভক্তিমূলক সংগীত ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র সীতারামপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও একইভাবে মন্দিরে পুজো-পাঠ, যজ্ঞ এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির বিষয়গুলি তুলে ধরেই কর্মসূচিগুলি পালন করা হচ্ছে বলে দাবি দলের।

রাজনৈতিক মহলের মতে, আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের আগে বিজেপি ধর্মীয় ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছে। আর সেই আবহেই মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে চলছে নানা আয়োজন।