লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিশ্ব সাইকেল দিবস পালন আসানসোলে, অংশ নিলেন প্রায় ৫০০ যুবক-যুবতী

  • জেলার চালচিত্র | Jun 07, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলে রবিবার সকালে এক বর্ণাঢ্য সাইকেল মিছিলের আয়োজন করা হয়। গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের মন্ত্রী তথা অগ্নিমিত্রা পাল আসানসোল, কুলটি, রানীগঞ্জ ও জামুড়িয়া সহ শিল্পাঞ্চলের মানুষদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

 

সেই আহ্বান মেনেই আজ সকাল ৭টায় আসানসোল পোলো গ্রাউন্ড থেকে শুরু হয় সাইকেল মিছিল। মিছিলটি ঘড়ি মোড়, রবীন্দ্র ভবন, ভগৎ সিং মোড়, কোর্ট মোড় ও গ্যালাক্সি মল হয়ে পুনরায় পোলো গ্রাউন্ডে এসে শেষ হয়।

নিজস্ব চিত্র

 

আয়োজকদের দাবি, এদিনের কর্মসূচিতে প্রায় ৫০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাত্রার বার্তা পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন জীবনে সাইকেলের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনায় গোটা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।