লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  • জেলার চালচিত্র | Jun 07, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ৩৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানাল সামাজিক সংস্থা *দামোদর ওয়েল কেয়ার গ্রুপ অফ ফাউন্ডেশন*। আসানসোলের দামোদর কম্পিটিটিভ লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত চার বছর ধরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় ভালো ফল করা ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়াতে এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় আকারে চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।

 নিজস্ব চিত্র

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গাঙ্গুলি। তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জীবনে যে লক্ষ্য স্থির করবে, তা পূরণ করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি বলেও তিনি উল্লেখ করেন।

 

এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আনন্দ ও গর্বের পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।