বারাবনীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাদের প্লাস্টার ভেঙে আহত ৩ ছাত্র, চাঞ্চল্য এলাকায়
- ফ্যাক্ট ফাইল | Jun 10, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনী বিধানসভা এলাকার আমনালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে ঘটে গেল আতঙ্কের ঘটনা। বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন আচমকাই ছাদের প্লাস্টার ভেঙে পড়ে আহত হয় তিন ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে।
জানা গিয়েছে, ক্লাস চলাকালীন হঠাৎই শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তাতে তিন পড়ুয়া আহত হয়। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লাগে এবং মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে চিকিৎসার পর আহত ছাত্রদের ছেড়ে দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মাত্র কয়েক মাস আগেই বিদ্যালয়ের সংস্কারের কাজ করা হয়েছিল। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

নিজস্ব চিত্র
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অরিজিৎ রায়। তিনি আহত ছাত্রদের খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
