লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


লোক ভবনে হকার উচ্ছেদে প্রতিবাদ, শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ

  • ফ্যাক্ট ফাইল | Jun 10, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - হকার উচ্ছেদের প্রতিবাদে সরব হল কংগ্রেস। বুধবার লোক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের নেতা শুভঙ্কর সরকার সহ একাধিক কংগ্রেস কর্মী-সমর্থক। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করা হকারদের জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে, যার ফলে সমস্যায় পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবার।

 নিজস্ব চিত্র

 

বিক্ষোভ মিছিল নিয়ে লোক ভবনের সামনে পৌঁছন কংগ্রেস কর্মীরা। সেখানে হকারদের পুনর্বাসনের দাবি তুলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। শুভঙ্কর সরকারের অভিযোগ, কোনও বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে বহু মানুষের রুজি-রোজগার অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

তিনি বলেন, শহরের সৌন্দর্যায়নের নামে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। প্রশাসনের উচিত হকারদের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের পথ বের করা। অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনস্বার্থ ও যান চলাচল স্বাভাবিক রাখতেই নির্দিষ্ট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত হকারদের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও সূত্রের খবর।

 

ঘটনাকে কেন্দ্র করে লোক ভবন চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।