দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ অফিসে আগুন, বহুতলে আতঙ্ক — তৎপর দমকল
- ফ্যাক্ট ফাইল | Jun 10, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - কলকাতার আলিপুর এলাকায় অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ অফিস ভবনে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতল ভবনের একাংশ থেকে আচমকাই ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রাথমিকভাবে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ভবনের ভিতরে থাকা কর্মী ও সাধারণ মানুষকে দ্রুত বাইরে বের করে আনা হয়।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
ঘটনার জেরে আলিপুর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা দীর্ঘক্ষণ ধরে কাজ চালান।
