লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


অবশেষে আসানসোল পুরনিগমে বিরোধী দলনেত্রীর জন্য মিলল পৃথক কার্যালয়।

  • ফ্যাক্ট ফাইল | Jun 08, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারিকে আজ সোমবার পুরনিগম দফতরের ভিতরে একটি নিজস্ব কেবিন বা পৃথক কার্যালয় দেওয়া হলো।

 

উল্লেখ্য, ২০২২ সালে পুরনিগমের বর্তমান বোর্ড গঠনের পর থেকে বিরোধী দলনেতার জন্য আলাদা কোনও কেবিন ছিল না। দীর্ঘ চার বছর ধরে বিজেপি কাউন্সিলররা পুরনিগমে একাধিকবার চিঠি দিয়ে পৃথক কার্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে আগামী পুরনিগম নির্বাচনের প্রায় ছয় মাস আগে সেই দাবি পূরণ হলো।

 

 

আজ নতুন কার্যালয়ে প্রবেশ করেন চৈতালী তিওয়ারি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কাউন্সিলর ও দলীয় নেতারা। নতুন কেবিনে আসতেই পুরনিগমের আধিকারিক ও কর্মীরাও এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চৈতালী তিওয়ারি বলেন, বিজেপি দীর্ঘদিন ধরে মানুষের স্বার্থে কাজ করার সুবিধার্থে বিরোধী দলনেতার জন্য পৃথক কেবিনের দাবি জানিয়ে আসছিল। কিন্তু এতদিন সেই আবেদন উপেক্ষা করা হয়েছিল। এখন নিয়ম মেনে তাঁকে কেবিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।