লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


নজরুল আলী মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ, নেতৃত্বে বিধায়ক দেবাশীষ ধর

  • ফ্যাক্ট ফাইল | Jun 07, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দুর্নীতি ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন নরেন্দ্রপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাশীষ ধর।

 নিজস্ব চিত্র

 

বিজেপির অভিযোগ, নরেন্দ্রপুর থানার এলাকায় একাধিক দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলের পক্ষ থেকে দাবি করা হয়, শ্যাম বাপ্পা, ফেরদৌসী বেগম-সহ একাধিক অভিযুক্ত এখনও অধরা রয়েছে।

 

বিশেষ করে নজরুল আলী মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সরব হন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই অভিযুক্তরা আইনের নাগালের বাইরে থেকে যাচ্ছে।

 

বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতাকর্মীরা থানার সামনে স্লোগান দেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

 

বিজেপির দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।