বার্নপুরে ধর্মান্তরণের অভিযোগ ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে গ্রেফতার ১
- ফ্যাক্ট ফাইল | Jun 07, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - স্টেশন রোড সংলগ্ন ‘সঙ্গম’ ম্যারেজ হলে ধর্মান্তরণের অভিযোগকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে বিক্ষোভ দেখান বিজেপি ও আরএসএসের সদস্যরা। তাঁদের অভিযোগ, গত কয়েক মাস ধরে গরিব হিন্দু পরিবারগুলিকে শিক্ষা, জমি ও আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা চলছিল।
বিক্ষোভকারীদের দাবি, অনুষ্ঠান চলাকালীন কিছু ভিডিও ও কার্যকলাপ দেখে তাঁদের সন্দেহ আরও জোরদার হয়। যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ম্যারেজ হলের মালিকের অনুমতি নিয়েই অনুষ্ঠান করা হচ্ছিল।
.jpeg)
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আয়োজকদের সঙ্গে কথা বলে। সেই সময় এক আয়োজককে পুলিশ ভ্যানে তোলাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ জনতার একাংশ ওই ব্যক্তির দিকে তেড়ে গেলে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।
এরপর বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে আয়োজকদের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য গোটা এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় একজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
