লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে উঠছে প্রশ্ন, সরকারি কর্মরত মহিলারাও কি পাচ্ছেন সুবিধা?

  • ফ্যাক্ট ফাইল | Jun 07, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা সম্প্রতি বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানা গিয়েছে। গত ৩ তারিখে বিভিন্ন এলাকায় বহু উপভোক্তা এই টাকা পেয়েছেন। তবে অভিযোগ উঠছে, শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল গৃহবধূ নয়, সরকারি বা সরকার-সংযুক্ত কাজে কর্মরত বহু মহিলাও এই সুবিধা পাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাঁদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাঁদের মধ্যে রয়েছেন BLO, ICDS কর্মী, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার-সহ বিভিন্ন দপ্তরে যুক্ত মহিলারা। এছাড়াও পরিচিত লেবেল বা চুক্তিভিত্তিক বিভিন্ন সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলাদের নামও উঠে আসছে।

 

এখন প্রশ্ন উঠছে, প্রকল্পের প্রকৃত নিয়ম অনুযায়ী কি চাকরিজীবী বা সরকারি ভাতা প্রাপ্ত মহিলাদের এই আর্থিক সহায়তা দেওয়ার কথা? সাধারণ মানুষের একাংশের দাবি, প্রকল্পটি মূলত আর্থিকভাবে অসচ্ছল পরিবার ও গৃহবধূদের জন্য হওয়ায়, যাঁরা ইতিমধ্যেই সরকারি বেতন বা ভাতা পান তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে স্বচ্ছতা প্রয়োজন।

যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। ফলে বিভিন্ন মহলে জল্পনা ও বিতর্ক আরও বাড়ছে। অনেকেই মনে করছেন, উপভোক্তা তালিকা পুনরায় খতিয়ে দেখা উচিত এবং প্রকল্পের যোগ্যতা সংক্রান্ত নির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ করা প্রয়োজন।

এদিকে বিরোধী মহলের অভিযোগ, প্রকল্পের সুবিধাভোগী বাছাইয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। অন্যদিকে শাসকদলের দাবি, সরকার নির্ধারিত নীতিমালা মেনেই উপভোক্তাদের নির্বাচন করা হয়েছে।