লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সাতসকালেই শওকত মোল্লার বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে।

  • ফ্যাক্ট ফাইল | Jun 04, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- ভাঙড়ের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা-র বাড়িতে পৌঁছয় এনআইএ। চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া এলাকায় ভোটের আগে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ মামলার তদন্তে নতুন গতি এসেছে বলেই সূত্রের দাবি।

উল্লেখ্য, ভোটের আগে ভাঙড় বিধানসভার ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা। এর আগেও এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের আর এক প্রভাবশালী নেতা ওহিদুল মোল্লাকে। তারপর থেকেই রাজনৈতিক মহলে শওকত মোল্লাকে ঘিরে জল্পনা বাড়তে থাকে।

সূত্রের খবর, এদিন মৌখালিতে শওকত মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা আটক করেন তাঁর ছেলে ইমরান মোল্লাকে। পরে তাঁকে সঙ্গে নিয়েই মৌখালি ও সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘোরেন এনআইএ আধিকারিকরা। তদন্তের স্বার্থে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলেও জানা গিয়েছে।

 

এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও বর্তমানে যথেষ্ট উত্তপ্ত। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতার আসনে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরই তৃণমূলের অন্দরে ভাঙন ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এই আবহেই বুধবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শওকত মোল্লা। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে প্রায় দশ মিনিট কথা হয় তাঁদের। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই সাক্ষাতের পরদিনই এনআইএ-র এই অভিযান ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।