লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সরকারি ত্রাণ সামগ্রীর মধ্যে উদ্ধার হল প্রচুর বাংলা মদ

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Jun 03, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে বিপুল পরিমাণ ত্রাণ কম্বল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে গ্রামের বাসিন্দা তথা প্রয়াত নকুল চন্দ্র গায়েনের পুত্র বিশ্বনাথ গায়েনের নাম জড়িয়ে উঠেছে।

বিশ্বনাথ গায়েন পঞ্চানন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হিসেবে পরিচিত বলেই এলাকায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল এবং তা আত্মসাতের উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

 

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রকৃত উপভোক্তাদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী কীভাবে ব্যক্তিগত জায়গায় পৌঁছাল? এখন সেদিকেই তাকিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।