লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


জয়নগরে সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে ।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | May 29, 2026

জয়নগরে সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে ।

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জয়নগর থানার অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্যদের বিরুদ্ধে সরকারি সামগ্রী আত্মসাতের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, সরকারি বিভিন্ন ত্রাণ সামগ্রী, ধান ঝাড়া মেশিন সহ একাধিক সরকারি জিনিসপত্র বিভিন্ন গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও বিজেপির কর্মী-সমর্থকেরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক বুথ ও গুদামে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সরকারি সামগ্রী। এই ঘটনায় প্রাক্তন প্রধান অশোক সাহা, তাঁর ভাই রথীন সাহা এবং দুই সদস্য চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ, দুর্নীতি এবং সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।