লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


নালুয়া পঞ্চায়েতে সিপিআই(এম)-এর প্রতিনিধি দলের স্মারকলিপি

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | May 30, 2026

নালুয়া পঞ্চায়েতে সিপিআই(এম)-এর প্রতিনিধি দলের স্মারকলিপি।

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- আজ নালুয়া গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)-এর একটি প্রতিনিধি দল পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন গণদাবি উত্থাপন করে। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, আগামী দিনে সরকারি প্রকল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং বিচার না করে প্রকৃত গরিব ও যোগ্য মানুষদের কাজের সুযোগ দিতে হবে।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, গ্রামাঞ্চলের বহু দরিদ্র পরিবার কর্মসংস্থানের অভাবে সমস্যার মধ্যে রয়েছেন। তাই দলমত নির্বিশেষে সকল প্রাপ্য মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

 

এদিনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তাপেন্দু ভান্ডারী, জাকির মল্লিক, আসরব মল্লিক, সাহাবুদ্দিন মল্লিক, সিরাজ শেখ, দেবপ্রসাদ হালদার এবং স্বপন হালদার।

প্রসঙ্গত, নালুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ১৯টি গ্রাম সংসদ রয়েছে। সেই সমস্ত এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়েও প্রতিনিধি দল পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বলে জানা গেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে তারা এই ধরনের গণমুখী কর্মসূচি চালিয়ে যাবে।