লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


নতুন তৃণমূল’ ঘিরে জল্পনায় তোলপাড় বঙ্গ রাজনীতি।

  • ফ্যাক্ট ফাইল | Jun 03, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- তৃণমূল কংগ্রেসএর অন্দরে কি তবে বড়সড় ভাঙনের ইঙ্গিত? গত দু’দিন ধরে বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে একাধিক জল্পনা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— ঘাসফুল প্রতীক কি হাতছাড়া হতে চলেছেমমতা ব্যানার্জি? বুধবার বিধানসভায় ৬০ জন বিধায়কের সমর্থনের সই নিয়ে প্রবেশ করেন ঋতব্রত ব্যানার্জি। তারপর থেকেই জোরদার হয়েছে ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশের জল্পনা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, যদি সত্যিই দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন ঋতব্রত শিবিরের দিকে যায়, তাহলে রাজ্যের শাসকদলের অন্দরে বড়সড় সাংগঠনিক সঙ্কট তৈরি হতে পারে। এমনকি বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার মতো সংখ্যাও তাঁদের হাতে থাকতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিরোধী দলনেতার মুখ কে হবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাতে চাননি সংশ্লিষ্ট শিবিরের নেতারা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা নেতাদের অনেকেই প্রকাশ্যে এখনও মমতা ব্যানার্জিকেই নেত্রী হিসেবে মেনে চলার কথা বলছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এটি মূলত দলীয় নিয়ন্ত্রণ ও নেতৃত্বের ভিতরে নতুন ক্ষমতার সমীকরণের ইঙ্গিত।

ঋতব্রতের সম্ভাব্য শিবিরে যাঁদের নাম ঘুরছে, তাঁদের মধ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট বিধায়ক। তালিকার শীর্ষে রয়েছেন বিধায়ক অরূপ রায়।

 

মহেশতলার বিধায়ক শুভাশিস দাস,কুলপির বিধায়ক বর্ণালী ধারা,ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি,মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ,কেশপুরের বিধায়ক শিউলি সাহা.লালগোলার বিধায়ক আব্দুল আজিজ,সামসেরগঞ্জের বিধায়ক মহম্মদ নূর আলম,হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ,ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন,সুতির বিধায়ক ইমানি বিশ্বাস,খড়্গপুরের বিধায়ক দিনেন রায়,রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান,সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনএছাড়াও নাম শোনা যাচ্ছে মোহাম্মদ নুর আলম, নিয়ামত শেখ, রায়েদ হোসেন, ঈমানি বিশ্বাস, দিনেন রয়, সমর মুখোপাধ্যায়, অাগরুজ্জামান এবং সাবিনা ইয়াসমিন

 

রাজনৈতিক সূত্রে আরও দাবি, সন্দীপন সাহা, চন্দ্রনাথ সিনহা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা-সহ আরও বহু পরিচিত মুখ নাকি এই নতুন সমীকরণের সঙ্গে যুক্ত। হাওড়া জেলার একাধিক বিধায়কের নামও ঘুরছে জল্পনার কেন্দ্রে।

তবে এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ভাঙনের ঘোষণা হয়নি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বও এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ফলে রাজনৈতিক অন্দরমহলে জল্পনা তুঙ্গে উঠলেও, বাস্তবে কী ঘটতে চলেছে, সেদিকেই নজর এখন রাজ্য রাজনীতির।