লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আসানসোলে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, অবৈধ বালি কারবার ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য।

  • ফ্যাক্ট ফাইল | Jun 02, 2026

আসানসোলে তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, অবৈধ বালি কারবার ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরকে ঘিরে উঠল একাধিক গুরুতর অভিযোগ। আসানসোল পৌর নিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি এবং গরিব মানুষকে সরকারি আবাসন পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও, অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রিপল উদ্ধার হয়েছে বলেও জানা যায়।

নিজস্ব চিত্র

এই ঘটনায় বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ অভিযুক্তকে আসানসোল জেলা আদালতে পেশ করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশের দাবি, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি কারবার ও তোলাবাজির অভিযোগ ছিল। যদিও এই বিষয়ে এখনও তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।