লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সালানপুরে আচমকা বন্ধ বেসরকারি কারখানা, শ্রমিকদের বিক্ষোভ।

  • ফ্যাক্ট ফাইল | Jun 02, 2026

সালানপুরে আচমকা বন্ধ বেসরকারি কারখানা, শ্রমিকদের বিক্ষোভ।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-পশ্চিম বর্ধমানের সালানপুর-এর দেন্দুয়ায় গ্যাস সংকটের অজুহাতে আচমকা বন্ধ করে দেওয়া হল বেসরকারি সংস্থা বালাজি সিরামিক্স কারখানা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে।

শ্রমিকদের অভিযোগ, কোনও পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে সঠিক মজুরি না মেলার অভিযোগও তুলেছেন শ্রমিকরা। এরই প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভে সামিল হন বহু শ্রমিক।

 

ঘটনার খবর পেয়ে দুপুর প্রায় ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানা-র পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, গ্যাস সরবরাহে ঘাটতির কারণেই সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। যদিও শ্রমিকদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, গ্যাস সংকটকে সামনে রেখে শ্রমিক ছাঁটাই ও মজুরি সংক্রান্ত সমস্যা এড়ানোর চেষ্টা করা হচ্ছে।