লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


অন্নপূর্ণা যোজনার কাজ চলছে পুরোদমে: বামনখালীতে ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও কানাইয়া কুমার রাও।

  • ফ্যাক্ট ফাইল | Jun 02, 2026

অন্নপূর্ণা যোজনার কাজ চলছে পুরোদমে: বামনখালীতে ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও কানাইয়া কুমার রাও।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা:- রাজ্য রাজনীতির পালাবদলের পর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকারের জনকল্যাণমুখী প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে জোরকদমে। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে প্রশাসন সক্রিয় হয়েছে।

এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বলে জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে।

নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে ফরম ফিলাপ ও নথিপত্র যাচাইয়ের কাজ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই কর্মসূচি। সাগর ব্লক জুড়ে মোট ৪২টি ক্যাম্প খোলা হয়েছে। বৃহস্পতিবার বামনখালীর একটি ক্যাম্প পরিদর্শনে যান সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও।

ক্যাম্প পরিদর্শনের সময় তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনিক কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফরম পূরণ, নথিপত্র জমা এবং প্রকল্প সংক্রান্ত নিয়মাবলি বোঝাতে স্বেচ্ছাসেবকরা হাতে-কলমে সাহায্য করছেন সাধারণ মানুষকে।

এলাকাবাসীর বক্তব্য, এই আর্থিক সহায়তা সংসারের দৈনন্দিন খরচ সামলাতে অনেকটাই সহায়ক হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ফরম ফিলাপের কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এখন দেখার, কত দ্রুত এই প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়।