লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বাংলা-ঝাড়খন্ড সীমানায় দুর্ঘটনা রোধে যৌথ পরিদর্শন।

  • ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026

বাংলা-ঝাড়খন্ড সীমানায় দুর্ঘটনা রোধে যৌথ পরিদর্শন।

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা-ঝাড়খন্ড সীমানা সংলগ্ন আসানসোলের কুলটির ডুবুর্ডিহ চেকপোস্ট এলাকা পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC ট্রাফিক পি ভি সতীশ।

এই যৌথ পরিদর্শনে উপস্থিত ছিলেন NHA-র আধিকারিক, MVI দফতরের আধিকারিকরা, কুলটি থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, জাতীয় সড়কের কোন কোন অংশ দুর্ঘটনা প্রবণ বা ‘অ্যাক্সিডেন্ট জোন’ হিসেবে চিহ্নিত হচ্ছে, তা খতিয়ে দেখতেই এদিনের এই বিশেষ পরিদর্শন করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কমাতে এবং যান চলাচল আরও নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধান করে জাতীয় সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য।