দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূলদল।
- ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026
দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূলদল।
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। সোমবার দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নেতৃত্ববিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা জানায় তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলবিরোধী মন্তব্য ও কার্যকলাপের অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ নেয় দল। স্পিকারকেও এই সিদ্ধান্তের বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

নিজস্ব চিত্র
তৃণমূলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের অনুমোদিত নেতৃত্বের ডাকা বৈঠকে অনুপস্থিত থাকা, প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য এবং সংগঠনের স্বার্থবিরোধী কাজের জন্যই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে সরব হয়েছে, যদিও শাসকদল এটিকে “শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ” বলেই দাবি করেছে
