আসানসোলে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধন।
- ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026
আসানসোলে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধন।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-আসানসোল বাস স্ট্যান্ড থেকে রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধন করা হলো। এই উদ্যোগের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী, বিধায়ক অরিজিৎ রায় সহ একাধিক সরকারি আধিকারিক।
নতুন এই পরিষেবার মাধ্যমে শিল্পাঞ্চলের বহু মহিলা প্রতিদিনের যাতায়াতে বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। কর্মজীবী মহিলা, ছাত্রী ও সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিজস্ব চিত্র
উদ্বোধনের পর বহু মহিলা যাত্রী রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, বিনামূল্যে বাস পরিষেবা চালু হওয়ায় নিত্যদিনের যাতায়াত খরচ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের সুবিধা হবে।
এই পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া শিল্পাঞ্চল জুড়ে। মহিলাদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
