লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বকুলতলা থানা পুলিশ।

  • ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026

হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বকুলতলা থানা পুলিশ।

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বকুলতলা থানা পুলিশ। থানার SI দীপজ্যোতি বিশ্বাস, SI শান্তনু সরকার এবং কনস্টেবল ইমরান শেখের সক্রিয় উদ্যোগে একাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ বকুলতলা থানার পুলিশ কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

 

 নিজস্ব চিত্র

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকুলতলা থানার ওসি শান্তনু বিশ্বাস এবং জয়নগর সার্কেলের সিআই। তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বকুলতলা থানার এই মানবিক ও জনবান্ধব উদ্যোগ ইতিমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।