স্ত্রীকে ওষুধ খাইয়ে ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার ডাক্তার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে।
- ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026
স্ত্রীকে ওষুধ খাইয়ে ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার ডাক্তার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে।
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন এক চিকিৎসক। ধৃতের নাম কৌশিক মুখার্জী। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী সহেলী সরকারকে বিভিন্ন ওষুধ খাইয়ে শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করতেন তিনি। শুধু তাই নয়, গত ২৪ মে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সহেলী সরকার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে কৌশিক মুখার্জীকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

নিজস্ব চিত্র
নির্যাতিতা সহেলী সরকারের দাবি, কৌশিক মুখার্জীর অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই কারণেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। তাঁদের একটি সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগকারীর পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
