তিন ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুই ছিনতাইবাজ, তৎপর আসানসোল পুলিশ।
- ফ্যাক্ট ফাইল | Jun 01, 2026
তিন ঘণ্টার মধ্যেই ধরা পড়ল দুই ছিনতাইবাজ, তৎপর আসানসোল পুলিশ।
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -আসানসোলে ছিনতাইয়ের ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। দ্রুত পদক্ষেপের জন্য পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন অভিযোগকারী প্রবীণ কুমার বর্মা।
জানা গিয়েছে, গতকাল দুপুরে প্রবীণ কুমার বর্মা তাঁর স্ত্রীকে নিয়ে একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। সেই সময় আসানসোলের জোগিয়াস্থান মন্দির সংলগ্ন রাস্তায় একটি মোটরবাইকে করে আসা তিন যুবক প্রবীণবাবুর স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তরা সাত নম্বর প্ল্যাটফর্মের রাস্তা ধরে দ্রুত এলাকা ছেড়ে যায়।
ঘটনার পরই প্রবীণ কুমার বর্মা আসানসোলের জাহাঙ্গিরী মহল্লা ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালায়। মাত্র তিন ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
.png)
প্রবীণ কুমার বর্মা জানান, ছিনতাই হওয়া ব্যাগে ব্যাঙ্ক থেকে তোলা **১ লক্ষ ২১ হাজার টাকা** এবং একটি মোবাইল ফোন ছিল। পুলিশ ইতিমধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করেছে। তাঁর আশা, বাকি টাকাও খুব শীঘ্রই উদ্ধার হবে।
পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, “পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে তৎপরতা দেখানো হয়েছে, তার জন্য পুলিশ প্রশাসন ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
