লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মগরাহাট পশ্চিমে বিজেপির মহা মিছিল, বিজয় মিছিলে পরিণত জনসমাগম

  • ফ্যাক্ট ফাইল | May 31, 2026


মগরাহাট পশ্চিমে বিজেপির মহা মিছিল, বিজয় মিছিলে পরিণত জনসমাগম

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক-মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে এক বিশাল মহা মিছিল অনুষ্ঠিত হল, যা কার্যত বিজয় মিছিলে পরিণত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী গৌড় সুন্দর ঘোষ।

হটুগঞ্জ থেকে ঘটকপুকুর মোড় পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিজেপি সমর্থক ও কর্মী এতে অংশগ্রহণ করেন। দলীয় পতাকা, রংবেরঙের আলোকসজ্জা, বাজি ও ডিজের তালে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

 

মিছিলকে ঘিরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষই উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন। বিজেপি সমর্থকদের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই মিছিলকে বিশেষ মাত্রা দিয়েছে।

মিছিল চলাকালীন বিভিন্ন স্থানে সমর্থকদের পক্ষ থেকে স্লোগান, সাংস্কৃতিক পরিবেশনা এবং দলীয় কর্মসূচির প্রচারও করা হয়। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই বিপুল জনসমাগম আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন ঘটিয়েছে।