লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বারুইপুর স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রেল কর্তৃপক্ষ ও হকারদের মধ্যে ধস্তাধস্তি।

  • ফ্যাক্ট ফাইল | May 30, 2026

বারুইপুর স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, রেল কর্তৃপক্ষ ও হকারদের মধ্যে ধস্তাধস্তি।

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-আজ বারুইপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। হকারদের সঙ্গে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনীর ধস্তাধস্তির ঘটনায় কিছু সময়ের জন্য পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

রেল সূত্রে জানা গিয়েছে, রেলের জমি পুনরুদ্ধার এবং যাত্রী পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বারুইপুর স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে থাকা হকারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য আগেই নোটিশ জারি করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ হকার দোকান না সরানোয় আজ সকালে উচ্ছেদ অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ।

অভিযানে অংশ নেয় আরপিএফ (RPF), জিআরপি (GRP) এবং বারুইপুর থানার পুলিশ। উচ্ছেদ অভিযান চলাকালীন সিটুর নেতৃত্বে হকাররা প্রতিবাদ মিছিল করেন। সিটু নেতা লায়েক আলির উপস্থিতিতে হকাররা উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

 

পরিস্থিতি জটিল আকার ধারণ করলে রেল কর্তৃপক্ষ ও সিটু নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর সিটুর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে আগামী ১৫ দিনের মধ্যে হকাররা স্বেচ্ছায় তাদের দোকানপাট সরিয়ে নেবেন।

এই প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে রেলের জমি পুনরুদ্ধারের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী ও হকার মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আগামী ১৫ দিনের মধ্যে হকাররা দোকান সরিয়ে নেন কি না এবং তাঁদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা করা হয় কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।