অবশেষে মিলল স্বস্তি, আসানসোল শিল্পাঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ
- ফ্যাক্ট ফাইল | May 29, 2026
অবশেষে মিলল স্বস্তি, আসানসোল শিল্পাঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-কয়েক দিনের প্রচণ্ড গরমের পর অবশেষে বদলাল আবহাওয়ার মেজাজ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আসানসোল শিল্পাঞ্চলের মানুষ।
শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ। কয়েক দিন ধরে চলা অসহনীয় গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর এই বৃষ্টি কার্যত স্বস্তি এনে দেয় সাধারণ মানুষের জীবনে।

নিজস্ব চিত্র
টানা তীব্র গরমে শিল্পাঞ্চলের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। রাস্তাঘাট, বাজার, অফিস ও বিভিন্ন কর্মস্থলে গরমের প্রভাব ছিল স্পষ্ট। প্রচণ্ড রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ।
তবে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে, যার জেরে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
