লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিআইএম ও কংগ্রেস কার্যালয় বার্নপুরে

  • ফ্যাক্ট ফাইল | May 29, 2026

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিআইএম ও কংগ্রেস কার্যালয় বার্নপুরে

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রাজ্যে পালা বদলের পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শিল্প শহর বার্নপুরে সেল আইএসপি কারখানার জমির উপর অবৈধ নির্মাণ ভাঙার কাজ জোরকদমে চলছে। গত কয়েকদিন ধরেই বুলডোজার চালিয়ে একাধিক তৃণমূল দলীয় কার্যালয় ভাঙা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি বার্নপুর এলাকায় অবৈধভাবে বসবাসকারী হকারদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

 নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে ফের উচ্ছেদ অভিযানে নামে বার্নপুর সেল কর্তৃপক্ষ। এদিন বার্নপুর গুরুদুয়ারার সামনে অবস্থিত একটি সিপিআইএম পার্টি কার্যালয় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এরপর বার্নপুর আপার রোড এলাকায় একটি কংগ্রেস পার্টি কার্যালয়ও ভাঙা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, সেল আইএসপি কারখানার জমির উপর দীর্ঘদিন ধরেই একাধিক রাজনৈতিক দলের কার্যালয় ও বিভিন্ন অস্থায়ী নির্মাণ গড়ে উঠেছিল। কারখানা কর্তৃপক্ষের দাবি, সেই সব নির্মাণই অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছিল। সেই কারণেই প্রশাসনিক নির্দেশ মেনে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

 নিজস্ব চিত্র

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।