লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


খাল সংস্কারের দাবি বিজেপি নেতা উত্তম করের

  • ফ্যাক্ট ফাইল | May 18, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-সূর্যপুর হাটে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে একগুচ্ছ কড়া বার্তা দিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর। হাটের ব্যবসায়ীদের কোনো রকম তোলাবাজি বা অন্যায়ের মুখে মাথা নত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি, আদি গঙ্গার ওপর গড়ে ওঠা বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও হুঁশিয়ারি দেন তিনি।ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস ও কড়া নিদানএদিন সূর্যপুর হাটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন বিজেপি নেতা উত্তম কর। সেখানে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের সম্পূর্ণ আশ্বস্ত করে জানান, ব্যবসার তাগিদে কাউকে একটি পয়সাও দেওয়ার প্রয়োজন নেই।

                                   নিজস্ব চিত্র

কেউ যদি জোরজুলুম করতে আসে, তবে ব্যবসায়ীরা যেন ভয় না পেয়ে রুখে দাঁড়ান। এই প্রসঙ্গে সুর চড়িয়ে তিনি বিতর্কিত মন্তব্যও করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা চাইতে যারা হাটে এসে বসে থাকবে, তাদের যেন বেঁধে রাখা হয়। বিজেপি নেতার এই "বেঁধে রাখার নিদান" ঘিরে ইতিমিধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।আদি গঙ্গা সংস্কার ও বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারিব্যবসায়ীদের আশ্বস্ত করার পাশাপাশি এলাকার পরিবেশ ও পরিকাঠামো নিয়েও সরব হন উত্তম কর। তিনি উল্লেখ করেন, সূর্যপুর হাটের পাশ দিয়েই বয়ে গেছে আদি গঙ্গা। কিন্তু বর্তমানে সেই নদীগর্ভ দখল করে একাধিক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হচ্ছে।বিজেপি নেতা স্পষ্ট জানান:আদি গঙ্গার ওপরে বা সংলগ্ন এলাকায় যত ধরনের বেআইনি নির্মাণ রয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা হবে।আদি গঙ্গাকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করতে সম্পূর্ণ সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদি গঙ্গার অস্তিত্ব রক্ষা—এই দুই ইস্যুতেই আগামী দিনে তারা জোরদার আন্দোলন ও কাজ করবেন বলে জানান উত্তম কর।