নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটের প্রচার তৃণমূল প্রার্থী
- ফ্যাক্ট ফাইল | Apr 15, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-ক্যানিং বাজারে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটের প্রচার তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের সকালেই এলাকাবাসির সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভোটের প্রচার সারলেন ক্যানিং পশ্চিম কেন্রে র তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস।

নিজস্ব চিত্র
বুধবার সকাল দশটা নাগাদ ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। ক্যানিং বাজারের সমস্ত ব্যবসায়ী, ক্রেতা, পথ চলতি মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভোটের প্রচার সারেন তিনি। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।২০২১ সালে এই কেন্দ্র থেকে তিনি জয় পেয়েছিলেন প্রায় ৩৫ হাজার ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৭০ হাজার ভোটে লিড দিয়েছিল জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে। আর এবার সেই মার্জিন বা ভোটের ব্যবধান আরও অনেকক্ষানি বাড়বে বলেই আশাবাদী তিনি।
