খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পেট্রোল পাম্প’-এ গাড়িতে তেল কম দেওয়ার অভিযোগ

  • ফ্যাক্ট ফাইল | Mar 12, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ইস্কো বাইপাস রোডের বেজডি এলাকায় অবস্থিত ‘গান্ধারীর বেণী পেট্রোল পাম্প’-এ গাড়িতে তেল কম দেওয়ার অভিযোগ করেছেন একাধিক গ্রাহক।ঘটনার বিবরণ অনুযায়ী, এক যুবক তার বাইকে বৃহস্পতিবার তেল ভরানোর পর অভিযোগ তোলেন যে, গাড়িতে তেল ভরালে মাইলেজ ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

                                    নিজস্ব চিত্র

এরপর তিনি সন্দেহ হওয়ার পর পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ তুলেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ পাম্পের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে,অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তবে স্থানীয় একাংশের মধ্যে এই ধরনের তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে।