আসানসোল কোর্ট মোড় এলাকায় পাইপ লাইনের কাজের শুভ সূচনা, উপস্থিত কমিশনার ও ডেপুটি মেয়র
- ফ্যাক্ট ফাইল | Mar 12, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক:- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কোর্ট মোড় এলাকায় আজ দুপুর ১টায় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে একটি পাইপলাইন বসানোর কাজের সূচনা করা হলো হল।

নিজস্ব চিত্র
যেখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের কমিশনার একম জে সিং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক অভিজিৎ ঘটক কাউন্সিলর মৌসুমী বাসু সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন। এ বিষয়ে কমিশনার বলেন যে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আজ পাইপলাইন বসানোর কাজের উদ্বোধন করা হলো ১৮ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময়ে এই কাজটি আগামী 90 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে তিনি বলেন যে এর ফলে 52,53 এবং 54 নম্বর ওয়ার্ডের বহু মানুষ উপকৃত হবেন
