জটিল রোগের চিকিৎসার জন্য আর নয় দক্ষিন ভারত
- ফ্যাক্ট ফাইল | Mar 12, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- জটিল রোগের চিকিৎসার জন্য আর নয় দক্ষিন ভারত, একই ছাতার তলায় কলকাতাতেই মিলবে সমস্ত জটিল রোগের আধুনিক চিকিৎসা চিকিৎসার জন্য আর যেতে হবে না দক্ষিন ভারতে। হায়দ্রাবাদ, চেন্নাই বা বা অন্য কোথাও যেতে হবে না কোন জটিল রোগের চিকিৎসার জন্য। কারণ এবার সমস্ত ধরনের চিকিৎসার সমাধান করতে আপনার শহরেই হাজির হয়েছে মনিপাল হসপিটাল। শহর কলকাতায় পাঁচ পাঁচটি হাসপাতাল রয়েছে মনিপালের। দক্ষিন ভারতে ইতিমধ্যেই মনিপাল হাসপাতাল চিকিৎসা পরিষেবায় নিজেদেরকে সেরা প্রমানিত করেছে। আর এবার কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে নিজেদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির হয়েছে এই স্বনামধন্য হাসপাতাল সংস্থা। দুদিন ব্যাপী বাংলার বিভিন্ন প্রান্তের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ডিসট্রিক্ট মিডিয়া সামিট অনুষ্ঠিত হল সোম ও মঙ্গলবার। শহর কলকাতায় থাকা তাঁদের পাঁচটি সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখানো হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। কি কি ধরনের চিকিৎসা তাঁরা প্রদান করছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হাসপাতাল কতৃপক্ষ।

নিজস্ব চিত্র
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার, বিশিষ্ট অর্থপেডিক্স বিকাশ কাপুরের মত চিকিৎসকরা যেমন রয়েছেন এই মনিপাল হাসপাতালের সাথে তেমনি রয়েছেন বিশিষ্ট নিউরো সার্জেন জয়ন্ত রায়, অঙ্কলজি সার্জেন নেহা চৌধুরীর মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও অত্যাধুনিক যন্ত্রপাতি ও রোবটিক সার্জারির এখন অন্যতম প্রতিস্থান এই মনিপাল হসপিটাল। সঠিক রোগ নির্ণয়, দ্রুত চিকিৎসা ও কম খরচে সেরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অঙ্গীকার করছে এই মনিপাল হাসপাতাল। তাঁদের দাবি আর কোন রোগ, অসুখের জন্য বাংলার মানুষকে সুদীর্ঘ পথ অতিক্রম করে দক্ষিন ভারতের বিভিন্ন শহরে যেতে হবে না। যেতে হবে না উড়িষ্যা বা অন্য কোথাও। সব ধরনের রোগের সর্বাধুনিক চিকিৎসা একই ছাতার তলাতেই মিলবে এই মনিপাল হাসপাতালে।দক্ষিন ভারত বা অন্য কোন রাজ্যে রোগীকে নিয়ে চিকিৎসা করাতে গেলে একদিকে যেমন চিকিৎসার খরচ রয়েছে, তেমনি রোগী ও তাঁর পরিজনের যাতায়াত, থাকা, খাওয়ার খরচও যথেষ্ট রয়েছে। সর্বোপরি, অনেকদিন ধরে সেখানে চিকিৎসার জন্য আটকে থাকতে হয়। পাশাপাশি একবার চিকিৎসার পর পুনরায় সেখানে চেক আপের জন্য যাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি দক্ষিন ভারতের মতো চিকিৎসা আধুনিক পদ্ধতি ও উন্নত পরিবেশে সস্তায় কলকাতার এই মনিপাল হাসপাতালে মিলবে বলেই জানিয়েছে কতৃপক্ষ।
