দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের
- ফ্যাক্ট ফাইল | Mar 11, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগ তুলে কুলটির নিয়ামতপুরে পথ অবরোধ আদিবাসী সম্প্রদায়ের দিন কয়েক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় আছেন এক অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতির কারণে প্রশ্ন উঠে যে দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে।

নিজস্ব চিত্র
এই অভিযোগ তুলে আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরের শালকালানিতে জিটি রোড রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার আদিবাসী সম্প্রদায়। প্রায় দশ মিনিট পথ অবরোধ চলার পর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। এই কর্মসূচির আগে শালকালানিতে সিধু কাঁহুর মূর্তিতে মাল্যদান করা হয় আদিবাসী সম্প্রদায়ের তরফে
