ঠিকানায় পৌঁছালো হ্যাম রেডিও
- ফ্যাক্ট ফাইল | Mar 11, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বেশ কিছুদিন ধরে চারিদিকে যখন ছেলেধরার খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদপত্রে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক এমন সময় গত কয়েকদিন আগে সাগর থানার অন্তর্গত বঙ্কিমনগর গ্রামে ইতস্ততভাবে এক অপরিচিত মহিলাকে ঘুরতে দেখেন স্থানীয়রা, নাম পরিচয় জিজ্ঞেস করলে তেমন কিছু সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি।

নিজস্ব চিত্র
সাগর থানার পুলিশ তাকে উদ্ধার করে, ঠিকানা জানার জন্য খবর দেওয়া হয় হ্যাম রেডিও-কে। দ্রুততার সঙ্গে তার ছেলের সঙ্গে যোগাযোগ করে হ্যাম রেডিও , মাকে দেখে চিনতে পারেন এবং জানান মায়ের নাম ছবি জ্যোতি (৬৮)।বাবা মারা যাওয়ার পর প্রায় ১৫ বছর আগে মা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খুঁজেও পাওয়া যায়নি, গত প্রায় দু'বছর আগে একবার খবর পেয়েছিলেন কিন্তু সেখানে গিয়েও খোঁজ পাননি, মাকে নিতে আসবেন বলে জানান। এইভাবে পরপর তিন দিন কেটে যায়, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এবং সিঙ্গুর থানাতেও জানানো হয়। ছেলে নানা টালবাহানা করতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে হ্যাম রেডিও প্রতিনিধি দিবস মন্ডল যোগাযোগ করেন রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে, অবশেষে আজ তার ছেলে সুরজিৎ জ্যোতির সঙ্গে ফিরছেন ছবি দেবী। ধন্যবাদ জানিয়েছেন সাগরের এস ডি পিও, সাগর থানার ওসি, এবং হ্যাম রেডিওর প্রতিনিধিদের ।
